জেলার ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান কুড়িগ্রাম আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মুহাঃ নূর বখত এর বিরুদ্ধে এলাকায় নানা অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসায় প্রথম দিকে শিক্ষক হিসেবে যোগদান করার পর ২০১০ সালে অধ্যক্ষ হিসেবে মুহাঃ নূর বখত নিয়োগ লাভ করেন। তিনি বিগত আওয়ামীলীগ সরকার আমলে সব সময় আওয়ামালীগের বিভিন্ন কমসূচীতে অংশ গ্রহণ করে সেখানে আওয়ামীলীগের পক্ষে প্রচারণা চালাতেন| তিনি জাতির পিতা হিসেবে শেখ মুজিবুর রহমানের নাম বলে দোয়া পরিচালনা করতেন। এতে করে মাদ্রাসার আলেম সমাজের ঈমান আকিদা নিয়ে সাধারণ ধর্মপ্রাণ মানুষের মাঝে প্রশ্নের উদ্বেগ সৃষ্টি হয়েছে। তিনি বিভিন্ন জনসভায় জেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলীকে এলাকার ভাল রাজনীতিবিদ হিসেবে প্রচার করে নৌকার পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। তার মাধ্যমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ থেকে শুরু করে অনেক কিছুই সেটেল করা হতো। যে কারণে সাধারণ মানুষ মনে করে তিনি অধ্যক্ষ পদে থাকার যোগ্যতা হারিয়ে ফেলেছেন । এ ব্যাপারে অধ্যক্ষ মুহাঃ নূর বখত জানান, জাফর ভাই আমাকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়েছিলেন। এ কারণে আমি সব সময় তার সাথে ছিলাম। আমি কোন রাজনৈতিক দলে বা কোন পদে নেই।

