কুড়িগ্রামে তারুণ্যের উচ্ছ্বাস মানবিক যুব সংগঠনের আয়োজনে ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে আরডিআরএস প্রশিক্ষণ কেন্দ্রে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আমার জীবন আমার অধিকার বাল্য বিয়ে রুখবো এবার প্রজেক্টের অবহিতকরণ সভা ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে আরডিআরএস প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয় । তারুণ্যের উচ্ছ্বাস মানবিক যুব সংগঠনের আয়োজনে এবং চাইল্ড, নট ব্রাইড প্রজেক্ট, আরডিআরএস বাংলাদেশের সার্বিক সহযোগিতায় প্রজেক্টের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারুণ্যের উচ্ছ্বাস মানবিক যুব সংগঠনের সভাপতি জীবন কুমার সেন, সাধারণ সম্পাদক মরিয়ম আক্তার মুক্তা, কোষাধ্যক্ষ মিনহাজুল ইসলাম, সহ-সভাপতি মোছাঃ হাফিজা খাতুন, নারী ফেডারেশনের সভাপতি মোছাঃ মরিয়ম বেওয়া, সংগঠনের উপদেষ্টা মোঃ এরশাদুল হক, আরডিআরএস বাংলাদেশের টৈকনিক্যাল অফিসার মোঃ মমিন হোসেন, সিনিয়র সাংবাদিক খাজা ইউনুস ইসলাম ঈদুল প্রমূখ।

