ঢাকাMonday , 9 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হরতাল-অবরোধ প্রত্যাখান করেছে জনগণ

Link Copied!

kushtiaকুষ্টিয়া প্রতিনিধি: হরতাল-অবরোধের ঘটনায় দেশের যোগযোগ ব্যবস্থা ভেঙে পড়েনি বলে মন্তব্য করে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘বিএনপির ডাকা হরতাল-অবরোধ এবং পেট্রলবোমা হামলার ঘটনায় দেশের যোগযোগ ব্যবস্থা কিছুটা ভেঙে পড়েছিল। আর সেই সুযোগে কৃষিপণ্যের দাম কিছুটা বেড়ে গিয়েছিল। এখন আর সেটা নেই। এখন হরতাল-অবরোধ দেশের জনগণ প্রত্যাখান করেছে।’
সোমবার দুপুরে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে ৩ দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধনের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক আবু হেনা মোস্তফা কামাল।
পরে তিনি ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করেন।উদ্বোধনকালে তিনি বলেন, ‘দেশ স্বাধীনের সময় সাড়ে ৭কোটি মানুষ ছিল। কিন্তু বর্তমানে ১৬ কোটি মানুষের বসবাস এই দেশে। অথচ সেই সময়ই প্রচুর জমি থাকলেও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ছিল না দেশ। সে সময় খাদ্যে ঘাটতি থাকার কারণে বাইরের দেশ থেকে আমদানি করা হতো। আর বর্তমানে অনেক আবাদি জমি কমে গেলেও কৃষি বিপ্লবের কারণে দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।’
কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে এসময় কুষ্টিয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কিংকর চন্দ্র দাস, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, সহ-সভাপতি হাজি রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা ফজলুর রহমান, কুষ্টিয়া সদর উপজেলা কৃষি কর্মকর্তা প্রবীর কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন। মেলায় প্রায় ২৫টি স্টল অংশগ্রহণ করে।