ঢাকাTuesday , 25 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

Link Copied!

জেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন ফুলবাড়ী উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মিরা। জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাধারাণ সম্পাদক শাহাদত আলী সাহাজুলের বিরুদ্ধে অনলাইন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে এই মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়। গত সোমবার বিকেল সাড়ে ৪টায় পৌর শহরের নিমতলা মোড়ে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহা সড়কের পাশে ব্যানার ফেষ্টুন হাতে দাঁড়িয়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন করেন তারা। এর আগে নেতাকর্মীরা পৌর বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিমতলা মোড়ে এসে সমবেত হন। পরে সেখানে মানববন্ধনে পৌর বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর বিএনপির সহসভাপতি মমতাজুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম জুয়েল, জেলা বিএনপির নির্বাহী সদস্য ও পৌর বিএনপির যগ্ম সাধারণ সম্পাদক মুর্তুজা হক অষ্টিন। এ সময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দালাল গোলাম কিবরিয়া ষড়যন্ত্র করে কারো মাধ্যমে এসব অপপ্রচার চালাচ্ছে। তার বিরুদ্ধে বিস্ফোরক মামলা থাকলেও তিনি ঘুরে বেড়াচ্ছেন এবং তাকে এখনো পুলিশ গ্রেফতার করছে না। তারা অবিলম্বে অপপ্রচারে জড়িত ওই হলুদ সাংবাদিকসহ গোলাম কিবরিয়াকে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করে শাস্তির দাবী জানান। নইলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।