নড়াইলে মাদকাসক্ত কিশোরের হাত থেকে এক সিনিয়র সিটিজেনকে নিজেদের জীবনবাজি রেখে বাঁচালেন আনসার কর্মকর্তা শুভ মালাকার ও কোম্পানি কমান্ডার তরিকুল চৌধুরী। ঘটনাটি ঘটেছে সদরের পৌর এলকার সিটি কলেজের সামনে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সূত্রে জনা গেছে, ভিডিপি মৌলিক প্রশিক্ষণে কার্যক্রম শেষে ফেরার পথে নড়াইল সদর উপজেলার পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের মহিষখোলা গ্রামের সিটি কলেজের সামনে এক যুবক মাদকাসক্ত অবস্থায় হাতে ধারালো অস্ত্র নিয়ে একজন বয়স্ক লোককে আঘাত করাবস্থায় উপজেলা আনসার কোম্পানি কমান্ডার তরিকুল চৌধুরী ও আনসার অফিসের উপজেলা প্রশিক্ষক শুভ মালাকার বিষয়টি দেখামাত্র গাড়ি গতিরোধ করে ঝাঁপিয়ে ওই মাদকাসক্ত নেশাখোরকে ধরে ফেলে এবং বয়স্ক লোককে রক্ষা করে। মাদকাসক্ত কিশোর পৌর এলকার বাসিন্দা ইলিয়াস মোল্যার ছেলে তার নাম তরিকুল। পরবর্তীতে স্থানীয় এলাকাবাসী নড়াইল সদর থানায় ফোন করে পুলিশের হাতে মাদকাসক্ত কিশোরকে সোপর্দ করে।

