ঢাকাMonday , 24 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুরে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে দুই ভাই নিহত

Link Copied!

গাজীপুরের শ্রীপুরে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মটর সাইকেল আরোহী দুই চাচাতো ভাই নিহত হয়েছেন। রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১ টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে রাত ৮টায় উপজেলার শৈলাট-কাচিনা সড়কের শিপ্রা পোশাক কারখানার সামনে অটোরিকশার সাথে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়। নিহতরা হলো উপজেলার শৈলাট গ্রামের মজিবর রহমানের ছেলে অনিক মন্ডল এবং শামীম আল মামুনের ছেলে রিয়াদ মন্ডল। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তারা সম্পর্কে একে অপরের চাচাতো-জেঠাতো ভাই। শ্রীপুরের চকপড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাসমত আলী জানান, দুই ভাই স্থানীয় শৈলাট বাজার থেকে পাশের ভালুকা উপজেলার কাচিনা বাজার যাচ্ছিল। শৈলাট-কাচিনা সড়কের শিপ্রা পোশাক কারখানার সামনে পৌছলে বিপরীত দিক থেকে আসা ট্রাককে সাইড দিতে গেলে অটোরিকশার সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় তারা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের নিচু জমিতে পড়ে যায়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে অনিককে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতাল এবং রিয়াদকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখে। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ১০টায় রিয়াদ এবং রাত ১১টায় অনিক মারা যায়। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।