মাবন পাচারকারী চক্রের মুলহোতা টুন্নু, রাশেদ খানসহ তাদের সহযোগীদের বিচারের দাবিতে মাদারীপুরে ভূক্তভোগী ২৪ পরিবার আমরণ অনশন করছে। রবিবার বিকালে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এই কর্মসূচি পালন করে ভূক্তভোগীরা। তাদের দাবি এই দুইজনসহ তাদের সহযোগীদের দ্রুত বিচার করার পাশাপাশি তাদের আর্থিক ক্ষতিপূরণ ও তাদের সন্তানদের ফিরিয়ে আনতে সরকারের সহযোগীতা চান। তাদের বিরুদ্ধে মানব পাচার আইনে একাধিক মামলা করেছে ভূক্তভোগী পরিবার। মানব পাচার মামলায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি করেছেন তারা। ২৪ জনের মধ্যে মাদারীপুর জেলার ৮ যুবক ও শরীয়তপুর জেলার ১৬ জন যুবক রয়েছে। এক বছর ধরে নিখোঁজ ওই ২৪ যুবক দাবি তাদের পরিবারের। এছাড়া এই চক্রটি প্রত্যেক পরিবার থেকে ১০ থেকে ৩০ লাখ টাকা মুক্তিপন হিসেবে হাতিয়ে নিয়েছে। দালাল টুন্নু ও রাশেদ খানের বাড়ি শরীয়তপুর জেলার আঙ্গারিয়া এলাকায়। এ সময় অনশনে বক্তব্য রাখেন শরীয়তপুর জেলার চরযাদবপুর এলাকার নিখোঁজ সাইদ মোল্লার বড় ভাই নাহিদ মোল্লা, একই জেলার আঙ্গারিয়া ইউনিয়নের চরনেয়ামতপুর এলাকার নিখোঁজ আতিকুর রহমানের বড় বোন আফরোজা আক্তার এবং একই এলাকার নিখোঁজ রাশিদুল জমাদ্দারের বাবা সেলিম জমাদ্দার, মাদারীপুর জেলার জাফরাবাদ এলাকার নিখোঁজ দিপু শিকাদারের বাবা ইউনুস শিকদারসহ অনেকেই।

