ঢাকাMonday , 24 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দিঘিরপাড় রজতরেখা নদীটি খুব শীগ্রই সচল করা হবে – কমিশন চেয়ারম্যান

Link Copied!

মুন্সীগঞ্জের দক্ষিণাঞ্চল দিঘিরপাড় এলাকায় রজতরেখা নদীটি এই এলাকার জন্য প্রাণ। এই নদীটি যদি চালু করা হয় তাহলে এই এলাকায় ফসল উৎপাদন বেড়ে যাবে। অনেকে বলছে প্রাকৃতিক কারণে, আবার অনেকে বলছে অন্য কারণে এই নদীটি ভরাট হয়ে গেছে। যেভাবেই ভরাট হয়ে থাকুক নদীটি সচল করা হবে। আপনারা জানেন নতুন সরকার এসেছে প্রজেক্ট পাশ হওয়ার পর পরই কাজ শুরু হয়ে যাবে। যদি আবার ভরাট হয়ে যায় তবে আবার খনন করে সচল করা হবে বলে জানান জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মো. আবুল হোসেন। রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার দিঘিরপাড় ইউনিয়নে রজতরেখা নদী পরিদর্শন করে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, এই কাজের জন্য স্থানীয়দের সহযোগিতা প্রয়োজন। আমরা চাই জনগণের সাথে সম্পৃক্ত হয়ে নদীর প্রবাহ যেন ঠিক থাকে, জীব বৈচিত্র যেন ঠিক থাকে সে ব্যাপারে সবাই যেন উদ্যোগী হন। স্থানীয় মানুষজনেরও এখানে করণীয় আছে, তারা যেন নদীকে রক্ষা করার ব্যাপারে উদ্যোগী হন। এ সময় মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, টঙ্গিবাড়ী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ওয়াজেদ ওয়াসিফ, দিঘিরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম মোল্লা, স্থানীয় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সোহেল, স্থানীয় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।