দেশজুড়ে অব্যাহতভাবে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে টাঙ্গাইলে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেছে নারী ও শিশু যৌন নিপীড়ন বিরোধী মঞ্চ। বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা নারী ও শিশু যৌন নিপীড়ন ব্যানারে এ আন্দোলন করছে। রবিবার সকাল ৯ টায় টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমবেত হয়ে অবস্থানকর্মসূচী পালন করে। কর্মসূচী চলবে বিকেল ৫ টা পর্যন্ত। এ সময় ধর্ষণের বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টা আত্মার মাগফেরাত কামনা লেখা প্লেকার্ড ফেসটুন প্রদর্শণ করছে আন্দোলনকারীরা। আন্দোলনকারীরা জানান, গত ৪৮ ঘন্টায় সারাদেশে ১৭ টি ধর্ষনের ঘটনা ঘটেছে। এতে আইনশৃঙ্খলার চরম অবনতি প্রকাশ পাচ্ছে। দ্রুত এসব ঘটনার তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় এনে দোষীদের আইনের আওতায় সর্বোচ্চ বিচার দাবী করেন। একই সাথে নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। এ সময় উপস্থিত ফাতেমা রহমান বিথী তাওহীদা ইসলাম স্বপ্নিল, প্রেমা সরকার বক্তব্য রাখেন। তাদের সাথে অন্যান্য আন্দোকনকারীরা উপস্থিত ছিলেন।

