ঢাকাMonday , 24 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজার আইনজীবী সমিতিতে বিএনপি ৯, জামায়াত ৬, স্বতন্ত্র ২ নির্বাচিত

Link Copied!

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেল থেকে ৯ জন, জামায়াত সমর্থিত ল’য়ার্স কাউন্সিল প্যানেল থেকে ৬ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২ জন নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন সভাপতি এড. ছৈয়দ আলম (১), সিনিয়র সহ-সভাপতি এড. মোহাম্মদ ফরিদ উদ্দিন ফারুকী, সহ-সভাপতি এড. মোহাম্মদ ইউনুছ, সাধারণ সম্পাদক এড. মোহাম্মদ তাওহীদুল আনোয়ার, সহ-সাধারণ সম্পাদক (সাধারণ) এড. মোঃ মনির উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক (হিসাব) এড. এবিএম মহী উদ্দিন, পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক এড. সাকো আলম, আপ্যায়ন সম্পাদক এড. মোহাম্মদ আব্দুর রহিম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এড. মোঃ সাজিদ আবেদীন, সিনিয়র সদস্য যথাক্রমে- এড. মোঃ আখতার উদ্দিন হেলালী, এড. মোহাম্মদ আমির হোছাইন, এড. সব্বির আহমদ ও এড. এস.এম নূরুল ইসলাম, সদস্য যথাক্রমে- এড. আকতারুর রহমান ছোটন, এড. মোহাম্মদ এজাজুল হক খোকন, এড. সাইফুল ইসলাম ও এড. এড. মুহাম্মদ আতা উল্লাহ। শনিবার জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০২৫-র এ মোট ৯১৮ জন ভোটারের মধ্যে ৮৬৭ জন ভোট প্রদান করেন। রাতে এ ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন।