ঢাকাMonday , 24 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী ত্রাস ভূমিদস্যু ঠান্ডু খাঁ’র হাত থেকে বাচঁতে মানবন্ধন

Link Copied!

টাঙ্গাইলের চরাঞ্চলে আওয়ামী ত্রাস ভূমিদদস্যু ঠান্ডু খাঁ, ছাইফুল ও শাজাহানের হাত থেকে বাচঁতে মানবন্ধন করেছে এলাকাবাসি। অন্যের জমিতে অনাধিকার প্রবেশ করে জবর দখল করে নেয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। কোন উপায় না দেখে রবিবার (২৩ ফেব্রুয়ারি ) সকালে সদর উপজেলার ১২নং মাহমুদ নগর ইউনিয়নের বালিয়াপাড়া আমতলা বাজারে মানববন্ধন করেন স্থানীয় এলাকাবাসি। এই ভূমি দস্যুর হাত থেকে রেহাই পেতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বাহারুল ইসলাম বাহার, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ছামাদ মন্ডল, সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক হোসেন আলী, যুগ্ম-সম্পাদক নুরনবী প্রমূখ। এছাড়াও স্থানীয় এলাকাবাসির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।