সম্পর্ককে স্বাভাবিক সুন্দর রাখতে
যেকোন একজনকে হতে হয় চরম বেহায়া,
সে একজনটা না হয় আমি হলাম
অভিযোগের ডায়রীটা বক্সোবন্দি করে
ছুড়ে ফেলে দিয়ে বুকে আলিঙ্গন
করবো নিয়ে প্রচন্ড মায়া।
আমি সব আবেগ অনুভূতি বোঝার চেষ্টার সর্বচ্চোচূড়ায় আরোহন করবো
নির্দিধায় ভুলে চারপাশের
আলোচনা- সমালোচনা, লজ্জা- হায়া।
আমিই না হয় মেঘাচ্ছন্ন দিনের
একপশলা বৃষ্টি হবো,
কনকনে শীতে আদর মাখা
চদরজড়ানো চরম উষ্ণতা হবো।

