ঢাকাTuesday , 2 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেতু প্রকৌশল

Link Copied!

ইস্পাত–কংক্রিটে গড়া স্বপ্নের রেখা,
দুই পাড়ে দোলে মেলবন্ধনের গাঁথা,
প্রকৌশলীর চোখে আঁকা নকশা,
ডিজাইনের পাতায় জাগে নদীর ভাষা।
ঝড়-বৃষ্টি আর ঢেউয়ের দোলা,
তবুও দাঁড়িয়ে অবিচল বোলা।
মানুষের পদচারণ, গাড়ির চলাচল,
সেতুর বুকে বাজে প্রগতির কলকল।
গণিত, বিজ্ঞান, ঘামের ঘনীভূত জয়,
মানব-আশার বুক ধ্রুব নক্ষত্রময়।
সেতু শুধু পথ নয়, এক প্রতিজ্ঞার দিশা
ভবিষ্যতের স্বপ্নে আনে উজ্জ্বল আশা।
নদী পেরিয়ে পথ- খুলে দেয় স্বপ্ন,
ইস্পাত, কংক্রিটে দাঁড়ায় অটল যত্ন।
দুই পাড়ে মেলে প্রগতির হাত,
সেতুই প্রকৌশলে জীবনের প্রভাত।
নদী ভাঙা দেশে জেগে ওঠে জয়,
সেতু গড়ার হাতে প্রগতির পরিচয়।
বাংলার বুকে বাজে ঐক্যের গান,
সেতু-ই প্রকৌশলে উজ্জ্বল প্রাণ!