তুমি আমার একান্ত প্রকাশিত-গোপনীয় ভালোবাসা”
তুমি আমার শুভ্র সবুজ সজীবতা”
তুমি আমার নীলাভ নীলাদ্রি জ্বলের শীতলতা”
তুমি আমার কালচে রাতের চাঁদের নরম জোসনার আলোক ছটা”
তুমি আমার শীতের সকালে কুয়াশার চাঁদরে মোড়ানো মেঘের ফাঁকে জেগে উঠা এক ফাঁলি রোদ্দুর”
তুমি আমার দিনের শেষের ভীষণ ক্লান্তিতে জিড়িয়ে নেয়া এক আস্থাশীল উষ্ণতার প্রান্তর” তুমি আমার প্রিয় কাপে ধোঁয়া উঠা চায়ের চুমুকে পাওয়া অনূভুতি প্রশান্তিকর”
তুমি আমার হারিয়ে ফেলে ফিরে পাওয়া উট ধূ ধূ মরুভূমির খুশীর গদগদ”
তুমি আমার তপ্ত দেহজ্বলা দাহ্য তে এক পশলা বৃষ্টির ঝমঝম”
তুমি আমার পিপাসার্ত শুস্ক গলা ভিজানোর ঠান্ডা লেবুর শরবত”
তুমি আমার সু’ প্রভাতের পবিত্র নির্মল বাতাসের প্রলেপ”
তীব্র ক্ষুধায় পাওয়া তৃপ্তিময় স্বাদে ভরা আয়োজনে দুপুরের ভরপেট খাবারের প্লেট”
তুমি আমার বিকেলের শুভ্র কাশবনের আলে সূর্যের দিগন্তে রেখায় আঁকা-বাঁকা মেঠো পথে ছুটে চলা”
তুমি আমার সন্ধ্যা কালের সূর্য্য ডোবা সমুদ্রে পাল তোলা জাহাজের কার্ণিশে বসা সুখের সোনালী শৈশব-কৈশোর-যৌবনের শত গল্প রাখার আসর”
তুমি আমার সারা রাত থেকে দুঃখের ঝাঁপি খুলে বিলিয়ে দেয়ার শেষে চোখ মুদে আসা ক্লান্তিতে তুলতুলে তুলোর বিছানায় শোয়া প্রশান্তিময় ঘুমের বাঁশর”
তুমি আমার খাবারের স্বাদ,কখনো টক-মিস্টি-কখনো ঝাল হলেও তিতকুটে বা পানসে স্বাদের অভিজ্ঞতা দাওনি কোনদিনও”
তুমি আমার সকল প্রয়োজনেই মাছের পানি জেনো”
তুমি আমার বদ্ধ চিলেকোঠার মাঝে এক টুকরো নীল আকাশ” তুমি আমার নিঃস্প্রাণ প্রাণে সঞ্চিত বাতাসে জেগে উঠা একমাত্র আশ্বাস”
তুমি আমার মন বাগিচায় সুগন্ধময়ী ফুলের পাঁপড়ির আলতো ছোঁয়ার আবেশময় সিন্ধু,
খোলা মাঠে জন্মে উঠা শিশির ভেজা ঘাসের আগায় জমে থাকা শিশির বিন্দু”
তুমিই আমার জীবনের সবচেয়ে আপন প্রাণবন্ধু”

