ঢাকাSaturday , 22 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে কুকুরের কামড়ে প্রায় ৩৭ জন আহত

Link Copied!

মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলের পৃথক ৪ টি গ্রামে ৪ ঘন্টার ব্যবধানে কুকুরের কামড়ে অন্তত ৩৭ জন আহত হয়েছে। গত শনিবার দুপুর ২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকী, উত্তর চরমুশুরা, দক্ষিন চরমুশুরা ও চরকেওয়ার গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। আশংকাজনক অবস্থায় আল-আমিন (১৪), মেহেজাবিন (৭), মরিয়ম (৩), মিরাজ (৮), মাহাবুব (৮) ও নুসাইবাকে (৭) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকী আহতদের সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আতাউল করীম বলেন, দুপুর আড়াইটার পর থেকেই কুকুরের কামড়ের শিকার হয়ে আহতরা হাসপাতালে আসতে শুরু করে। সন্ধ্যা পর্যন্ত ৩৭ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে ৬ জনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। কুকুরের কামড়ে আহত উত্তর চরমুশুরা গ্রামের ডলি বেগম বলেন, দুপুর ২ টার দিকে আমাকে একটি কুকুর কামড়ায়। এরপর আরো বেশ কয়েকজনকে কামড় দিয়েছে। উত্তর চরমুশুরা গ্রাম ছাড়াও আরো কয়েকটি গ্রামে কুকুরের কামড়ের ঘটনা ঘটেছে।