আমরা ধৈর্য ধারণ করে আছি, আপনার প্রথম দায়িত্ব, বাংলাদেশকে দ্রুত সম্ভব গণতান্ত্রিক যাত্রা পথে নিয়ে যাওয়ার, যে বিতর্ক জন্ম দিয়েছেন ক্ষমতায় থেকে,আপনার উপদেষ্টা পরিষদের সদস্যরা ছাত্রদেরকে নিয়ে নতুন দল করার পাইতারা করছেন,এটি জনগণ কোনভাবে মেনে নেবে না, কোনভাবে গ্রহণ করবে না। কোন অবস্থাতে সরকারের ছত্রছায়ায়, সরকারের সহায়তা নিয়ে দল গঠন করতে চান তাহলে বাংলাদেশের মানুষ পিঠের চামড়া রাখবে না। বর্তমান সরকারকে উদ্দেশ্য করে জয়পুরহাটে বিএনপির সমাবেশে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য হারুন অর রশিদ এসব মন্তব্য করেন। শনিবার বিকেলে শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে জয়পুরহাট জেলা বিএনপির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা উত্তর অঞ্চল জাতীয়বাদী ফোরামের সাংগঠনিক সম্পাদক৷ জয়পুরহাট ২- কালাই ক্ষেতলাল আক্কেলপুর বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ৭ শতাধিক নেতাকর্মী নিয়ে অনুষ্ঠানে যোগদান৷ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উর্ধ্বগতি,আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রুত নির্বাচনের রোড ম্যাপের ঘোষণা এবং ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবেলার দাবিতে জয়পুরহাটে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক গুলজার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলীম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

