ঢাকাSaturday , 22 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোংলা সমুদ্র বন্দর থেকে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু

Link Copied!

প্রথমবারের মতো মোংলা সমুদ্র বন্দর থেকে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। শুক্রবার সকাল চালু হওয়া পণ্যবাহী এ ট্রেনে পরিহন করা হয়েছে পাকিস্তান থেকে আমাদনিকৃত চিটাগুড়। এদিন বন্দর এলাকায় অবস্থিত ইউনাইটেড রিফাইনারি অ্যান্ড বাল্ক স্টোরেজ লিমিটেড থেকে পাইপ লাইনের মাধ্যমে ৩০ টি ওয়াগনে ১ হাজার পঞ্চাশ মেট্রিক টন চিঁটাগুড় লোড করে গন্তব্যে উদ্দেশ্য যাত্রা শুরু করে। রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়িতে পৌঁছাবে পণ্যবাহী এ ট্রেনটি। পাকিস্তান থেকে আসা এ চিটাগুড় সড়ক পথে ও রেলযোগে ট্রেনের ওয়াগনের মাধ্যমে ধাপে ধাপে পৌঁছাবে সেখানে। পরবর্তীতে দেশের বিভিন্ন ফিড কোম্পানিতে সরবরাহ করা হবে। পন্যবাহী ট্রেন চলাচল শুরু হওয়া মোংলা বন্দর থেকে পণ্য পরিবহনে ব্যবসায়ীদের ব্যয় সাশ্রয় হবে। অপরদিকে ব্যবসায়ীরাও আমদানি ও রপ্তানি পণ্য পরিবহনে এ বন্দর ব্যবহারে উৎসাহিত হয়ে উঠবেন। আর এতে আরও বেশি চাঙ্গা হবে সমুদ্র এ বন্দরটি। বন্দর প্রতিষ্ঠার পর পণ্যবাহী ট্রেন চালু হওয়ায় আমদানি ও রপ্তানি বাণিজ্যে মোংলা বন্দরের নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে বলে মনে করছেন সংশ্লিস্টরা। মোংলা বন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা জানান, পানামা পতাকাবাহী জাহাজ এমটি ডলফিন-১৯, গত ২২ জানুয়ারি পাকিস্তানের করাচি বন্দর থেকে পণ্য বোঝাই করে মোংলা বন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। মাত্র ১৫ দিনের মাথায় গত ৬ ফেরুয়ারি ৫ হাজার ৫শ’ মেট্রিকটন চিঁটাগুড় নিয়ে মোংলা বন্দরের ৮ নং জেটিতে ভিড়ে। পরে লিকুইট এ পণ্য মোংলা বন্দর খালাস করে ইউনাইটেড রিফাইনারি অ্যান্ড বাল্ক স্টোরেজ লিমিটেডে সংরক্ষণ করা হয়। পরবর্তীতে বন্দর কর্তৃপক্ষের প্রচেষ্টায় গত ২০ জানুয়ারী মোংলা বন্দর থেকে চিটাগুড় পরিবহনে প্রথমবারের মতো আসো পন্যবাহী ট্রেন। স্বল্প সময়ের মধ্যে পণ্য বোঝাই করে শুক্রবার সকালে গন্তব্যের উদ্যেশ্যে ছেড়ে যায় ট্রেনটি।