ঢাকাSaturday , 22 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকদের কারণে রাজনৈতিক দলগুলোর উপর নির্যাতন কম হয়েছিল- মহিউদ্দিন

Link Copied!

বিগত ১৬বছর স্বৈরাচার আওয়ামী সরকারের আমলে আমরা এই দেশে রাজনীতি করতে পারিনি।আওয়ামী লীগ ও পুলিশ প্রশাসন আমাদের উপর অত্যাচার নির্যাতন, জুলুম করেছে। তবে সাংবাদিকদের লেখালেখির কারণে আমাদের নির্যাতন কম হয়েছে। সাংবাদিকরা ছিল বলেই দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো টিকে ছিল।শেষ পর্যন্ত সৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে দৈনিক মানবজমিন পত্রিকার ২৭ তম বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ। মহিউদ্দিন আহমেদ আরো বলেন, দেশ ও জাতি গঠনে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাহলে দেশ এগিয়ে যাবে। কেউ কোন অন্যায় করে ছাড় পাবে না। মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান টিপুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি গুলজার হোসেন। প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলার বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ। মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাছির উদ্দিন জুয়েল। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শহিদুল মৃধা, আব্দুল বাতেন খান শামীম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, পৌর বিএনপির সদস্য সচিব মাহবুুব উল আলম স্বপন, যুগ্ম আহ্বায়ক কাজী আবু সুফিয়ান বিপ্লব, জেলা যুবদলের সদস্য সচিব মু. মাসুদ রানা, শহর যুবদলের সদস্য সচিব রায়হান কবিরসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।