ঢাকাSaturday , 22 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গংগাচড়ায় কোলকোন্দ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রংপুর ব্যুরো
February 22, 2025 9:38 pm
Link Copied!

রংপুরের গংগাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও প্রথমবারের মতো মত গণতান্ত্রিক উপায়ে ভোটগ্রহণ অনুষ্ঠান ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপির আয়োজনে কোলকোন্দ মোহাম্মদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি আহ্বায়ক ওয়াহেদুজ্জামান (মাবু)। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য ফিরোজ আলম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আইয়ুব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আখেরুজ্জামান (মিলন), যুগ্ম আহ্বায়ক চাঁদ সরকার, লিজু প্রামানিক, মীর কাশেম মিঠু, আলহাজ্ব, আতাউল মওলা প্রমূখ। আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। নেতৃত্ব নির্বাচনের জন্য কোলকোন্দ মোহাম্মদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কক্ষে ভোটারদের ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়। এই নির্বাচনে সভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন সাংগঠনিক সম্পাদক পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গণনার শেষে মনিরুজ্জামান (বেঞ্জু) সভাপতি, জালাল হোসেন সাধারণ সম্পাদক ও দুলাল সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন।