ঢাকাSaturday , 22 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরিষাবাড়ীতে পিকনিকে যাওয়ার পথে গাছের ডালের আঘাতে শিক্ষার্থীর মৃত্যু

Link Copied!

জামালপুরের সরিষাবাড়ীতে স্কুল থেকে শিক্ষা সফর পিকনিকে যাওয়ার পথে গাছের ডালের আঘাতে রাশেদুল ইসলাম (১৬) নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮ টার দিকে উপজেলা সাতপোয়া ইউনিয়নের বাঘমারা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদুল ইসলাম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ও চর আদ্রা মধ্যপাড়া গ্রামের ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দিক এর ছেলে। স্থানীয় ও পরিবার সুত্রে জানা যায়, শনিবার সকালে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয় থেকে গাজীপুর সাফারি পার্কের উদ্দেশ্যে বার্ষিক শিক্ষা সফর ও বনভোজনে বের হয় শিক্ষক ও শিক্ষার্থীরা। এসময় বিনিময় সোনিয়ার ২টি বাস ভাড়া করে প্রতিষ্ঠান থেকে রওনা হলে পথিমধ্যে সোনাকান্দর বাঘমারা মোড় পর্যন্ত গেলে রাশেদুল চলন্ত বাসের জানালা দিয়ে মাথা বের করে। হঠাৎ রাস্তার পাশে থাকা কাঁঠাল গাছের ডালের সাথে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয় রাশেদুল। আহতাবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, প্রতিষ্ঠান থেকে ১৩০ জন শিক্ষক-শিক্ষার্থী মিলে দুইটি বাসে গাজিপুরের উদ্দেশ্যে যাত্রা করি। পথিমধ্যে চলন্ত বাসের জানালা দিয়ে রাশেদুল মাথা বের করলে গাছের ডালের আঘাতে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষনা করেন। এই বিষয়ে আমরা গভীরভাবে শোকাহত।সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. চাঁদ মিয়া বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।