ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাজশাহীগামী বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনার আন্তঃজে ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাতে ঢাকার সাভার থেকে তাদের গ্রেফফতার করা হয়। শনিবার দুপুরে ৫ দিনের রিমান্ড আবেদন করে তাদের আদালতে পাঠানো হয়। এর আগে শুক্রবার ভোরে বাসের যাত্রী ওমর আলী বাদি হয়ে মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতরা হলাে মানিকগঞ্জের দৌলতপুর সদর উপজেলার লাউতারা গ্রামের বদর উদ্দিন শেখের ছেলে শহিদুল ইসলাম মুহিত, শরিয়তপুরের জাজিরা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের ইসমাইল মোল্লার ছেলে সবুজ এবং ঢাকার সাভার উপজেলার টানগেন্ডা গ্রামের আবুল হোসেনের ছেলে শরীফুজ্জামান শরীফ। তাদের কাছ থেকে লুন্ঠিত হওয়া ৩টি মোবাইল ফোন, ১টি ছুরি ও ২৯ হাজার ৩৭০ টাকা উদ্ধার করা হয়। শনিবার সকাল ১১টার দিকে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান তার কার্যালয়ে প্রেস ব্রিফিংএ জানান, ডাকাতির ঘটনায় মামলা হওয়ার ১৪ ঘন্টার মধ্যেই এ ঘটনায় জড়িতদের মধ্যে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃত ৩ জনকে জিজ্ঞাসাবাবাদের জন্য ৫দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করা হয়েছে। এছাড়া দায়িত্ব অবহেলায় মির্জাপুর থানার ডিউটি অফিসার এএসআই আতিকুজ্জামানকে সামায়িক বরখাস্ত করা হয়েছে।

