কাফরুল থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আকরামুল হকের মমতাময়ী মাতা ২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে বার্ধক্যজনিত কারণে রাজধানীর শেওড়াপাড়াস্থ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে সন্তান সন্ততি, আত্মীয়-স্বজন, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্খী রেখে যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বৃহস্পতিবার বাদ মাগরিব শেওড়াপাড়াস্থ কেন্দ্রীয় জামে মসজিদে তার নামাজে জানাযা শেষে শেওড়াপাড়াস্থ কবর স্থানে দাফন করা হয়। জানাযায় এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। বিএনপি নেতাকর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের জানাযায় অংশগ্রহণ করতে দেখা যায়। কাফরুল থানা বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন কাফরুল থানা বিএনপির আহ্বায়ক সৈয়দ একরাম হোসেন বাবুল। ঢাকা মহানগর বিএনপির সাবেক ও বর্তমান কমিটির নেতৃবৃন্দ, কাফরুল থানা বিএনপির সাবেক নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং থানা বিএনপির আওতাধীন সকল ওয়ার্ডের নেতাকর্মীরা তার মৃত্যুর সংবাদ শুনে ছুটে আসেন এবং জানাযায় অংশগ্রহণ করেন। এক শােকবার্তায় মরহুমার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মোঃ আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান। নেতৃদ্বয় মরহুমার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। অপর এক শোক বার্তায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেন দৈনিক পাঞ্জেরী’র নির্বাহী সম্পাদক ও সাপ্তাহিক আমার জন্মভূমির ভারপ্রাপ্ত সম্পাদক এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাহী সদস্য তালুকদার রুমী। তিনি মরহুমার আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

