বরগুনার বামনা উপজেলার প্রবীণ সাংবাদিক, বামনা প্রেসক্লাবের সহ-সভাপতি, দৈনিক আমার দেশ ও খোলা কাগজের বামনা উপজেলা প্রতিনিধি নির্ঝর কান্তি বিশ্বাস ননী মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্স এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ৮ টা ৪৫ মিনিটের সময় পরলোক গমন করেছেন।বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় বামনা সদরের আমতলী গ্রামের পারিবারিক স্মশানে দাহ করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৯ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাভিভূত পরিবারের প্রতি সমেবেদনা জ্ঞাপন করেছেন বামনা উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, বামনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মানজুরুর রব মুর্তাযা আহসান মামুন, সেন্টু ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব ইসলাম সেন্টু বামনা থানার অফিসার ইনচার্জ হারুন অর রশীদ হাওলাদার, বরগুনা প্রেসক্লাবের সভাপতি সোহেল হাফিজ, বামনা উপজেলা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি ওবায়দুল কবির আকন্দ দুলাল, দৈনিক সাগরকূল সম্পাদক ও প্রকাশক নেছার উদ্দিন। উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার মহিদুল ইসলাম মোর্শেদ, বামনা প্রেসক্লাব সভাপতি আবু নাসের সিদ্দিক গোলাম কিবরিয়া। সাংবাদিক ননী বিশ্বাসের মৃত্যুতে প্রেসক্লাবে কালো পতাকা উত্তোলন স্মরণ সভা কালোবাজ ধারণসহ নানা কর্মসূচি নিয়ে বামনা প্রেসক্লাব ৩ দিনের শোক ঘোষণা করে।

