ঢাকাThursday , 20 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আ’লীগ নেতাকে মঞ্চে বসিয়ে কালিহাতী ইউএনওর অনুষ্ঠান

Link Copied!

কালিহাতী উপজেলার দশকিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি শফিকুল ইসলামকে মঞ্চের গুরুত্বপূর্ণ স্থানে বসিয়ে অনুষ্ঠান করলেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হূসেইন। গত ১৭ ফেব্রুয়ারি আর্ন্ত: স্কুল বানান প্রতিযোগিতা ও বিতর্ক বিষয়ক কর্মশালায় ইউএনও শাহাদাত হূসেইন সভাপতিত্ব করেন। উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালিহাতী শাজাহান সিরাজ কলেজের অধ্যাপক জহুরুল হক বুলবুল, কালিহাতী আর এস সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আতিকুর রহমান ফরিদ। ইউএনওর সাথে ইউনিয়ন আ’লীগের সভাপতি শফিকুল ইসলামের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে কালিহাতীসহ সারা জেলার ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। মগড়া পালস ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উক্ত আ’লীগ সভাপতির বিরুদ্ধে ৫ আগস্টের পর বৈষম্য বিরোধী ছাত্র জনতা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। স্কুল অঙ্গনে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতাকে অবাঞ্চিত ঘোষণা করা হয়। তার পদত্যাগ দাবীতে উত্তাল হয়ে উঠে ফ্যাসিস্ট বিরোধী ছাত্র জনতা। ছাত্র জনতার তোপের মুখে তিনি দীর্ঘদিন পালিয়ে বেড়ান। কিন্তু ফ্যাসিস্ট এই আওয়ামী লীগ নেতাকে ইউএনও শাহাদাত হূসেইন স্বপদে বহাল রাখতে সহযোগিতা করেন বলে স্থানীয়রা জানান। আবার তিনি উক্ত আ’লীগ নেতাকে মঞ্চে বসিয়ে অনুষ্ঠান করায় ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইল জেলার একাধিক সমন্বয়ক পতিত ফ্যাসিস্ট সরকারের দোসর আ’লীগ নেতাকে মঞ্চে বসিয়ে অনুষ্ঠান করায় বিস্ময় প্রকাশ করেছেন।