ঢাকাWednesday , 19 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময়

Link Copied!

নিরাপদ খাদ্য নিশ্চিত করা, বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারী) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলোনায়তনে জেলা প্রশাসন ও কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম। এসময় আরও বক্তব্য দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সুমাইয়া আফরি জিনিয়া ও ক্যাবের সভাপতি আব্দুস সালাম। মতবিনিময় সভায় বক্তারা বলেন, আসছে রমজান মাস উপলক্ষ্য করে কেউ যেন খাদ্য মজুদ না করেন সেই সাথে রমজান মাসে বাজার পরিস্থিতি যেন স্বাভাবিক ভাবে চলে সে বিষয়ে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তারা।