ঢাকাWednesday , 19 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উল্লাপাড়ায় নিষিদ্ধ পলিথিন ভর্তি ট্রাকসহ আটক ২

Link Copied!

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৫ টন নিষিদ্ধ পলিথিন ভর্তি ট্রাক সহ গাড়ীর চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল ১১টার দিকে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ চৌরাস্তা এলাকার আঁখি যমুনা হোটেলের সামনে থেকে তাদের আটক করে। এবাপারে পুলিশ বাদী হয়ে সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছে। আটককৃতরা হলেন রাজশাহী জেলার বাঘমাড়া থানার দেউলিয়া গ্রামের মৃত কছির উদ্দিনের ছেলে (ট্রাক চালক) কামরুল হাসান মিন্টু (২৮), একই গ্রামের মান্নান প্রামাণিকের ছেলে (হেলপার) আবদুল্লাহ আল মাহিদ (১৭)। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, নিষিদ্ধ পলিথিন ভর্তি ৫ মেট্রিক টনের একটি ট্রাক ঢাকা থেকে রাজশাহীর দিকে যাচ্ছিলো। এ খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ এলাকার আঁখি যমুনা হোটেলের সামনে মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে (যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ড-১১-৭৬৭৪) ট্রাকটি তল্লাশি চালায়। এ সময় গাড়ী চালককে জিজ্ঞাসাবাদ করে তল্লাশি করলে গাড়ীতে আনুমানিক ৫ মেট্রিক টন নিষিদ্ধ পলিথিন পাওয়া যায়। পুলিশ নিষিদ্ধ পলিথিন ভর্তি ট্রাক সহ চালক ও হেলপারকে হাটিকুমরুল হাইওয়ে থানা হেফাজতে নিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।