ঢাকাWednesday , 19 February 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উল্লাপাড়ায় অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত

Link Copied!

সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানা পুলিশের আয়োজনে ও উল্লাপাড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহযোগিতায় বার্ষিক অগ্নি-নির্বাপণ কর্মশালা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান মডেল থানা চত্বরে বার্ষিক অগ্নি-নির্বাপণ কর্মশালা ও মহড়ার উদ্বোধন করেন। এ সময় অগ্নি নির্বাপণ মহড়ার নেতৃত্ব দেন স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মোঃ আসাদুজ্জামান। মহড়ায় প্রাকৃতিক দুর্যোগ বা অগ্নিকাণ্ড সংঘটিত হলে উদ্ধার কাজ ও অগ্নি নির্বাপণের নানান কৌশল প্রদর্শন করা হয়। এতে বাসাবাড়িতে আগুন লাগলে আতঙ্কিত না হয়ে কীভাবে সহজেই আগুন নিয়ন্ত্রণ করা যায় তা প্রদর্শনীতে দেখানো হয়। অগ্নি-নির্বাপণ কর্মশালা ও মহড়া বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এ ধরনের মহড়া আমাদের পুলিশের অগ্নি নির্বাপণে দক্ষতা বৃদ্ধি ও সাধারণ জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে সহায়ক হবে। তিনি আরো বলেন, সাম্প্রতিক সময়ে অগ্নিকাণ্ডের ঘটনা বৃদ্ধি পেয়েছে, তাই অগ্নিকাণ্ড সংক্রান্ত দুর্ঘটনা প্রতিরোধে প্রতিটি পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপণের প্রাথমিক ব্যবস্থা রাখতে হবে।