ঢাকাSunday , 8 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা উত্তরে জাপার প্রার্থী বাবুল, দক্ষিণে মিলন

Link Copied!

DCC1নিজস্ব প্রতিবেদক : ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় পার্টি। দলটি আনুষ্ঠানিকভাবে তাদের প্রার্থীও ঘোষণা করেছে। ঢাকার উত্তরে জাতীয় পার্টির প্রার্থী হচ্ছেন বাহাউদ্দীন বাবুল এবং দক্ষিণে হাজী সাইফুদ্দীন আহাম্মেদ মিলন।
ঢাকা সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী চূড়ান্ত করতে বনানীতে দলের কার্যালয়ে বেলা ১১টায় মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ সভা অনুষ্ঠিত হয়। জাপা চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভাপতিত্ব করেন জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। সভায় ঢাকা উত্তরের মেয়র প্রার্থী হিসেবে দলের সমর্থন দাবি করেন বাহাউদ্দিন বাবুল এবং দক্ষিণ থেকে হাজি সাইফুদ্দীন আহাম্মেদ মিলন।
সভা শেষে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করা হয়। তবে সভায় প্রাথমিকভাবে বাবুল ও মিলনের নামই উঠে আসে বলে জানায় বৈঠক সূত্র।