ঢাকাSunday , 8 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ত্বকীকে কারা কীভাবে খুন করেছে সব জানি

Link Copied!

shamim-osman1নারায়ণগঞ্জ প্রতিনিধি : মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ড প্রসঙ্গে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘ত্বকীকে কারা, কোথায় কীভাবে খুন করেছে, কোন মেয়ের কারণে খুন হয়েছে, সেই মেয়ের নামও আমি জানি। একদিন সবই বের হয়ে আসবে। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই।’
শনিবার বিকেলে ফতুল্লার আলীগঞ্জ মাঠে তৃতীয়তম শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ত্বকী হত্যাকাণ্ডের বিচার চেয়ে শামীম ওসমান আরো বলেন, ‘আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই। এর তদন্ত যে কোনো ভাবে করা হউক। প্রয়োজনে বিচার বিভাগীয় তদন্ত করে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হউক।’
শামীম ওসমান বলেন, ‘এমপি নির্বাচিত হওয়ার পর আট মাস কোনো কাজ করতে পারি নাই। নারায়ণগঞ্জের সব খুনই নাকি আমি করি। সেভেন মার্ডার, ত্বকীসহ সব খুনই নাকি আমরা করেছি। আমি, আমার ভাই, ছেলে, ভাতিজা সবাই মিলে নাকি হত্যা করছি। কিন্তু যারা এসব বলছে তাদের কেন মারছিনা?’
এমপি শামীম ওসমান বলেন, ‘জাতীয় সংসদে ড. কামালের বিরুদ্ধে কয়েকদিন আগে কথা বলায় আবার নতুন করে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে।’ তিনি বলেন, ‘দল টল বুঝি না। আমার দল তো আছেই। কিন্তু আমি বুঝি ভালো মানুষ। মাদক, ভূমিদস্যুতা, সন্ত্রাসী, চাঁদাবাজ, ইভটিজারদের সঙ্গে আমার কোনো সখ্যতা নয়।’
২০ দলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপারসনকে উদ্দেশ করে শামীম ওসমান বলেন, ‘ইকোনমিস্টের প্রতিবেদন অনুযায়ী ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের শীর্ষ ২০ দেশের মধ্যে পৌঁছবে, যদি খালেদা জিয়া মানুষ মারা বন্ধ করে।’ তিনি বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, ‘হয় তুই মর, নয়তো দেশের মানুষ মারা বন্ধ কর। এভাবে হরতাল-অবরোধ দিয়ে দেশের মানুষকে আর পুড়িয়ে মারিস না। এসব মানুষের কাজ না।’
শামীম ওসমান বলেন, ‘পাগলায় বুড়িগঙ্গানদীর তীরে অবস্থিত মেরি অ্যান্ডারসনে আর কোনো দিন মদের বার করতে দেয়া হবে না। এখানে ও তার সামনের বিশাল দীঘি নিয়ে বেসরকারি ভাবে একটি উন্নতমানের অ্যামুসমেন্ট পার্ক করার চিন্তা ভাবনা রয়েছে আমার। শুধু এখানেই নয় সিদ্ধিরগঞ্জেও একই রকম আরো একটি পার্ক করার চিন্তা ভাবনা করছি। এমন সুন্দর পার্ক করবো যাতে ঢাকার লোকজনও এখানে বেড়াতে আসে। আল্লাহ শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখলে ও দল ক্ষমতায় থাকলে আগামী বছরেই পার্ক নির্মাণের কাজ শুরু করবো।’
আলীগঞ্জ ক্লাবের সভাপতি শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক কাউসার আহম্মেদ পলাশের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাক কিউ এ আকসির, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি এজেডএম ইসমাইল বাবুল, ফতুল্লা মডেল থানার ওসি আসাদুজ্জামান, কুতুবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী এম এ বারী, আলীগঞ্জ ক্লাবের প্রধান উপদেষ্টা হাজী মো. সানাউল্লাহ, শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক নূরুল ইসলাম মেম্বার, সদস্য সচিব আব্দুস সাত্তার প্রমুখ।