ঢাকাSunday , 26 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইউরোপীয় ইউনিয়নের সাথে বাংলাদেশের বন্ধুত্ব অকৃত্রিম- জিএম কাদের

Link Copied!

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের অ্যাস্বাসেডর মাইকেল মিলার আজ জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানীস্থ কার্যালয়ে রোববার বেলা ১০টা থেকে ঘন্টাব্যাপী এই সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পার্টি কার্যালয়ে পৌছলে ইউরোপীয় ইউনিয়ন অ্যাম্বসেডর মাইকেল মিলারকে স্বাগত জানান জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এ সময় এক বৈঠকে বাংলাদেশের চলমান রাজনীতি, সংবিধানসহ বিভিন্ন সংস্কার কর্মকান্ড, নির্বাচন এবং দেশের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও দেশ-বিদেশে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা করার আশ্বাস দেন ইইউ অ্যাম্বাসেডর। এছাড়া পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েও আলোচনা করেন তারা। এ সময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, ইউরোপীয় ইউনিয়নের সাথে বাংলাদেশের বন্ধুত্ব অকৃত্রিম। বৈঠকে জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের বিশেষ দূত মাসরুর মওলা এবং বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের পলিটিক্যাল কাউন্সিলর সেবাস্তিয়ান রিজার-ব্রাউন উপস্থিত ছিলেন। যুগ্ম মহাসচিব পদ মর্যাদায় জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি।