ঢাকাSunday , 8 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সমঝোতার পথ সঙ্কুচিত

Link Copied!

w kaderমুন্সীগঞ্জ প্রতিনিধি : সমঝোতার পথ সঙ্কুচিত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘যেখানে সহিংসতা সেখানে সমঝোতার পথ সঙ্কুচিত হয়ে গেছে।’
শনিবার দুপুরে ঢাকা-দোহার ও মুন্সীগঞ্জের শ্রীনগর সংযোগ সড়কের ৭২ কিলোমিটারে সংস্কার কাজ পরিদর্শনে এসে স্থানীয় সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন মন্ত্রী।
২০ দলীয় জোটের সরকারপতন আন্দোলনের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধুর পরিবারকে নিশ্চিহ্ন করে ইতিহাস দখলের নীলনকশার পাঁয়তারা চালাচ্ছে তারা। সরকার পতনের লক্ষে ২০ দলীয় জোট যে কায়দায় আন্দোলন চালাচ্ছে, পৃথিবীর ইতিহাসে তার কোনো নজির নেই।’
জনসমর্থন না পেয়ে ২০ দলীয় জোট এখন তালেবান কায়দায় চোরাগোপ্তা বিবৃতির মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে উল্লেখ করে মন্ত্রী বলেন,‘জঙ্গি তৎপরতায় হামলা চালিয়ে নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে। আর যেখানে এভাবে সহিংসতা হচ্ছে, সেখানে সমঝোতার পথ সঙ্কুচিত হয়ে গেছে।’
বিএনপি চেয়ারপারসনকে গ্রেপ্তার করা হবে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নে জবাবে মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়াকে গ্রেপ্তারের জন্য কেমন পরোয়ানা পাঠানো হয়েছে তা আমার জানা নেই।’
এসময় সঙ্গে উপস্থিত ছিলেন- ঢাকা অঞ্চলের সড়ক বিভাগের অতিরিক্ত প্রকৌশলী আবতাফ উদ্দিন, মুন্সীগঞ্জের সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মো. তারেক ইকবালসহ আরো অনেকে।