ঢাকাSunday , 8 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিল

Link Copied!

A.leege-logoনিজস্ব প্রতিবেদক : বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টা হরতালের প্রতিবাদে রাজধানীতে সমাবেশ ও মিছিল করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তার অঙ্গ, সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন।
রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামের ১ নং গেটের সামনে ২২টি সংগঠনের সমন্বয়ে সম্মিলিত আওয়ামী সমর্থক জোট এ সমাবেশ ও মিছিল করে।
এছাড়াও বঙ্গবন্ধু এভিনিউয়ে মিছিল করেছে ছাত্রলীগ দক্ষিণ ও উত্তর,  স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
সকাল সাড়ে ১১ টায় সমাবেশ শেষে মিছিল বের করে সম্মিলিত আওয়ামী সমর্থক জোট। এ মিছিলটি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে এসে শেষ হয়। একই সময়ে মিছিল করে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগও।
হরতালের বিরুদ্ধে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে আসে আওয়ামী লীগ ও তার অঙ্গ, সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা। বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো বঙ্গবন্ধু এভিনিউ এলাকা।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম মিলন, উপ-দপ্তর সম্পাদক জামাল উদ্দিন প্রমুখ।