ঢাকাSunday , 8 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হরতালের সমর্থনে রাজধানীতে জামায়াত-শিবিরের মিছিল

Link Copied!

Shibir2নিজস্ব প্রতিবেদক : ২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের সঙ্গে যুক্ত হওয়া টানা ৭২ ঘণ্টা হরতালের প্রথম দিনের সমর্থনে রাজধানীর বাড্ডা, তেজাগাঁও, মগবাজার এলাকায় মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
রোববার সকাল ৮টার দিকে বাড্ডার নতুন বাজার এলাকায় হরতালের সমর্থনে মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির বাড্ডা অঞ্চলের নেতাকর্মীরা।
এদিকে প্রায় একই সময় রাজধানীর তেজগাঁও এলাকায়ও হরতালের সমর্থনে মিছিলের চেষ্টা করে মহানগরী উত্তরের তেজগাঁও অঞ্চলের শিবির নেতাকর্মীরা।
এছাড়া সরকারের পদত্যাগ, অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠ নির্বাচনের দাবিতে ২০ দলীয় ঐক্যজোট ঘোষিত টানা অবরোধ ও হরতালের সমর্থনে সকাল ৮টায় রাজধানীর মালিবাগে মিছিল করেছে রমনা থানা জামায়াত। থানা জামায়াতের অফিস সম্পাদক এমইউ আলী ও প্রচার সম্পাদক আতাউর রহমান সরকারের নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামায়াত নেতা সিদ্দিকুর রহমান, সাঈদুর রহমান, মোজাম্মেল হক, ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান, মুরাদ হোসেন প্রমুখ।