নিজস্ব প্রতিবেদক : বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টার হরতালের সমর্থনে রাজধানীর পল্টন মোড় এলাকায় ৫টি গাড়ি ভাঙচুর ও সাতটি হাতবোমা বিস্ফোরণ ঘটিয়েছে হরতাল সমর্থনকারীরা।
রোববার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় ২৪ জনকে আটক করেছে পুলিশ। তোপখানা রোড ও সেগুন বাগিচা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে আটক করে।
এ খবর নিশ্চিত করেছেন শাহবাগ থানার এসআই জালাল উদ্দিন।
এর আগে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোরশেদ আলম গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের কথা স্বীকার করেন।

