ঢাকাSaturday , 7 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
Link Copied!

dim-sitoiলাইফস্টাইল ডেস্ক : পিঠা-পায়েসের ভক্ত প্রতিটি বাঙালি হৃদয়। উৎসব আয়োজন বা যখন তখন নিজেদের খাওয়ার জন্য হরেক রকমের পিঠা বানাতে আমাদের মা-চাচীদের কোনো অলসতা নেই। কিন্তু ব্যস্ততার এই যুগে কর্মজীবী নারীদের বাড়তি সময় কই? তাই চলুন জেনে নেয়া যাক, খেতে মজা অথচ সহজেই তৈরি করা যায় এমন একটি পিঠার রেসিপি।
যা যা লাগবে
ডিম ২ টি, আধা কাপ চিনি, চালের গুঁড়া ৩ কাপ, লবণ পরিমাণমতো এবং পরিমাণমতো পানি।
যেভাবে করবেন
প্রথমে একটি পাত্রে চালের গুঁড়া, চিনি, লবণ এবং পরিমাণমতো পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে। চালের গুঁড়া গুলে দশ মিনিট রেখে দিলে পিঠা ভালো হবে। চুলায় প্লেন কড়াই বা তাওয়া দিয়ে গরম হলে তাতে এক চা-চামচ সয়াবিন তেল দিয়ে পুরো কড়াইটা মাখতে হবে। এবার এতে গুলিয়ে রাখা মিশ্রণটি এককাপ পরিমাণ ঢেলে দিতে হবে। পিঠাটি একটু হয়ে এলে তার উপর একটি ডিম ভেঙ্গে এক মিনিট ঢেকে রেখে নামিয়ে আনতে হবে। এভাবে তৈরি হয়ে যাবে মিষ্টি ডিম চিতই পিঠা।