ঢাকাWednesday , 8 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেগম জিয়াকে বিদায় জানাতে কাফরুল থানা বিএনপি নেতাকর্মীদের ঢল

Link Copied!

সাবেক প্রধানন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বিদায় জানাতে গতকাল ৭ জানুয়ারি মঙ্গলবার কাফরুল থানা বিএনপি ও এর অন্তর্গত ৪, ১৪, ১৬ ও ৯৪ নং ওয়ার্ড বিএনপি এবং ইউনিট বিএনপির সকল নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সন্ধ্যা ৬ ঘটিকায় তারা রাজধানীর বনানী থানাধীন কাকলী বাসষ্ট্যান্ড সংলগ্ন পুলিশ বক্সের সামনে অবস্থান নেন। কাফরুল থানা বিএনপির আহ্বায়ক সৈয়দ একরাম হোসেন বাবুলের নেতৃত্বে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকরামুল হকসহ সকল নেতাকর্মী রাত ১০টা নাগাদ এখানে অবস্থান করেন। বেগম জিয়ার বহনকারী গাড়ী এই এলাকা অতিক্রম করা পর্যন্ত দীর্ঘ সময় তারা এখানে অবস্থান নিয়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। এ সময় অন্যান্যের মধ্যে কাফরুল থানা বিএনপির সাবেক সভাপতি আক্তার হোসেন জিল্লু, সাবেক ছাত্রনেতা আনোয়ার হােসেন কাজল, আলী আরশাদ মামুন, কাফরুল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনি দেওয়ান, এসএম রফিকুল ইসলাম, ফজলুর রহমান মন্টু, তালুকদার রুমী, আহাদ খন্দকারসহ সদস্য মামুন পাটোয়ারি, আব্দুল আউয়াল, আলমগীর হোসেন, কেএম ইয়াকুব হোসেন কােয়েল, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এসএম আনসার আলী, সিনিয়র সহ-সভাপিত সাইফুল ইসলাম, ১৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শিমুল হোসেন ফারুক, সাধারণ সম্পাদক ইউনুস মিয়া আফজাল, ৯৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জােমাদ্দার আব্দুর রাজ্জাক প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন।