নিজস্ব প্রতিবেদক : ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশ শুরু হয়েছে। শনিবার বিকেল ৩টা ১৫ মিনিট আনুষ্ঠানিকভাবে শুরু হয় এ সমাবেশ।
এতে সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সভাস্থলে পৌঁছেছেন বিকেল ৩টা ১০ মিনিটে।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতে মধ্য দিয়ে এ সমাবেশ শুরু হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সমাবেশে উপস্থিত আছেন।

