নিজস্ব প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাণিজ্য অনুষদের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আল-মেহেদী তালুকদারসহ ঢাবির অন্যন্য নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদ ও তাদের মুক্তির দাবিতে মিছিল করেছেন ছাত্রদলের কর্মীরা।
শনিবার সকাল ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ মিছিলটি করা হয়।
ছাত্রদল কর্মীদের সূত্রে জানা যায়, বাপ্পু সরকার ও সুব্রত দাশের নেতৃত্বে মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে টিএসসির দিকে যেতে চাইলে পুলিশি বাধায় ছত্রভঙ্গ হয়ে যায়।

