ঢাকাSaturday , 7 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিদেশি চাপে নতিস্বীকার করেন না হাসিনা

Link Copied!

Kamalনিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা নিয়ে কোনো বিদেশি চাপ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশি চাপে নতিস্বীকার করেন না।’
শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সংবাদ কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘খালেদার আইনজীবীরা গ্রেপ্তারি পরোয়ানার বিরুদ্ধে আবার জামিনের আবেদন করছে। সকল প্রকার আইন মেনেই আমরা কাজ করছি।’
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘টিভি উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যাকাণ্ডে হত্যাকারীদের শনাক্ত করা হয়েছে। খুব শিগগির তাদের গ্রেপ্তার করা হবে। ইতিমধ্যে গোয়েন্দা পুলিশ বেশ কয়েকবার অভিযান চালিয়েছে। অবস্থান পরিবর্তনের কারণে তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।’
ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডে মার্কিন গোয়েন্দা সংস্থার (এফবিআই) আগমন বিষয়ক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের গোয়েন্দারা ব্যর্থ নন। অভিজিৎ রায় যুক্তরাষ্ট্রের নাগরিক। তাই এফবিআই তদন্ত করতে আসছে।’
তিনি বলেন, ‘আমাদের গোয়েন্দারা সাগর-রুনি হত্যাকাণ্ড ছাড়া আর সব তদন্তের দ্রুত ফলাফল দিচ্ছে। তবে খুব সহসাই আমরা সাগর-রুনি হত্যার ব্যাপারে আসল ঘটনা জানাতে পারবো।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সাংবাদিকদের ব্যাপারে পুলিশ কিছু জায়গায় হয়তো বাড়াবাড়ি করছে। এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। আপনারা যাতে নির্বিঘ্নে কাজ করতে পারেন এ জন্য সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা ব্যবস্থা নেবো।’
আরেক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান কামাল বলেন,‘ পেট্রোলবোমা ছোড়ার সময় গণপিটুনিতে কেউ কেউ মারা যাচ্ছে। তবে কোনো রাজনৈতিক নেতাকর্মীকে প্রকাশ্যে গুলি করা হয় না।’
তিনি বলেন, ‘একটা অনাকাঙ্ক্ষিত সময় পার করছি আমরা। সাংবাদিক সমাজ যেমন নিগৃহীত হচ্ছে তেমনি ছোট শিশুটিও পেট্রোলবোমা থেকে রেহাই পাচ্ছে না। এ আন্দোলন মানুষ চায় না। মানুষের সম্পৃক্তা নেই যে আন্দোলনে সে আন্দোলন অচিরেই বন্ধ হয়ে যাবে।’
এসময় আরো উপস্থিতি ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন।