ঢাকাWednesday , 25 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মির্জা ফখরুলের সঙ্গে খেলাফত মজলিস নেতাদের সাক্ষাৎ

Link Copied!

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন খেলাফত মজলিসের একটি প্রতিনিধি দল। বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। শায়রুল কবির জানান, ২৮শে ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন অনুষ্ঠিত হবে। সেই অধিবেশনে আমন্ত্রণ জানানোর জন্য খেলাফত মজলিসের প্রতিনিধি দল গুলশানে এসেছিলেন। এসময় বিএনপির মহাসচিব বলেন, ধর্মীয় মূল্যবোধকে রক্ষা করা সকলেই দায়িত্ব। খেলাফত মজলিস ইসলামী মূল্যবোধকে রক্ষা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল। ১২ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।