ঢাকাMonday , 23 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৫ আগস্টের মত পুনরায় ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে, নেতা কর্মীদের উদ্দেশ্যে – মির্জা ফখরুল ইসলাম আলমগীর

Link Copied!

ঠাকুরগাঁও সদর উপজেলায় বিএনপির উদ্যোগে ২৩ ডিসেম্বর সোমবার বিকেল ৩টায় শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনসভাটি বিএনপির নেতা-কর্মী ও সাধারণ জনগণের বিপুল উপস্থিতিতে উদযাপিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল হামিদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন। প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ভূমিকার কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, “দেশে ফ্যাসিবাদী সরকারের ষড়যন্ত্র এখন ও চলছে। তারা দেশকে বিভক্ত করার অপচেষ্টা করছে। তবে জনগণের ঐক্যবদ্ধ শক্তি দিয়ে এসব ষড়যন্ত্র রুখতে হবে।” তিনি আরও বলেন, “বিগত ১৫ বছর ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। তবে জনগণ এই অন্যায় মেনে নেয়নি। ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে এবং আমরা গণতান্ত্রিক ধারায় দেশকে ফিরিয়ে আনার জন্য কাজ করছি।” শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র করছেন।আওয়ামী লীগ ২৮ হাজার কোটি টাকা পাচার করেছে এবং প্রতি বছর ১২ হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে।”বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে, অর্থনীতিকে ধ্বংস করেছে এবং পুলিশকে দলীয় স্বার্থে ব্যবহার করছে।তিনি দাবি করেন, “দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলকভাবে ৬ বছর ধরে জেলে আটক রাখা হয়েছে এবং তার স্বাস্থ্যের অবনতি ঘটানোর জন্য বিষ প্রয়োগ করা হয়েছে।” মির্জা ফখরুল নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, “৫ আগস্টের মতো আবারও ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামতে হবে। শান্তি ও সাম্য প্রতিষ্ঠার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি দেশের জন্য নতুন পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, “বাংলাদেশে দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা চালু করতে হবে। দেশের রাজনীতিতে আমূল পরিবর্তন আনতে হবে। সভায় স্থানীয় বিএনপি নেতারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন এবং জনগণকে বিএনপির আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানান। সভায় সাধারণ মানুষ ও বিএনপির কর্মীদের দৃঢ় উপস্থিতি ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতা কর্মীদের নতুন আশার সঞ্চার করেছে। এই সভার মাধ্যমে বিএনপি তাদের রাজনৈতিক শক্তি প্রদর্শন করা সহ আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য জনগণের সমর্থন জোগাড় করেছে মন্তব্য ঠাকুরগাঁওয়ের রাজনৈতিক মহলের।