কুড়িগ্রাম প্রতিনিধি : ‘জনগণের ভিত্তির ওপর বিশ্বাস নাই খালেদা জিয়ার। যখন দেখছে জনগণ দ্বারা তারা বিচ্ছিন্ন, তখন তারা চেষ্টা করতেছে কুটনীতিকদের ওপর ভর করে কোনো কিছু করা যায় কী-না। সে গুড়েতেও বালি পড়েছে।’
শুক্রবার দুপুরে কুড়িগ্রামের রৌমারী উপজেলা কমপ্লেক্সের নতুন প্রশাসনিক ভবন উদ্বোধনকালে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার আরো বলেন, ‘একটি গণতান্ত্রিক সরকারের সঙ্গে জঙ্গিবাদী মহিলার কোনো আলোচনা হতে পারে না।’
এ সময় সাবেক শিক্ষামন্ত্রী ও জাতীয় পার্টির মহাসচিব শেখ শহিদুল ইসলাম, কুড়িগ্রাম-৪ আসনের সাংসদ রুহুল আমিন, সাবেক এমপি জাকির হোসেন, সাবেক এমপি জাফর আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হান্নানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এলজিইডির তত্ত্বাবধায়নে ৪ কোটি ৪৩ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে রৌমারী উপজেলা কমপ্লেক্সের প্রশাসনিক ভবনটি নির্মাণ করা হয়।
এরপর তিনি বিকেলে রৌমারী কলেজ মাঠে ১৪ দল আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

