ঢাকাThursday , 5 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মনের সৌন্দর্য প্রকাশে ড্রইংরুমের সাজ

Link Copied!

drowing-room-লাইফস্টাইল ডেস্ক : অতিথি এলে প্রথমেই তাদের নজর কাড়তে চাই বিশেষ যত্নে সাজানো-গোছানো একটি ড্রইংরুম। শৌখিন উপকরণ দিয়ে সাজানো ড্রইংরুম শুধু অতিথির নয়, ভালো লাগার কারণ হয় নিজেরও। তাই শৌখিনতা আর আভিজাত্যের ছোঁয়ায় ড্রইংরুমটি সাজাতে জানা থাকা দরকার কিছু কৌশল। কারণ মনের সৌন্দর্যের বহিঃপ্রকাশ করে ড্রইংরুমের সাজ।
ড্রইংরুমের সেন্টার টেবিল, সাইড টেবিল এবং কর্নার শোকেসে বিভিন্ন ধরনের শোপিস ব্যবহার করা যেতে পারে। আপনার ড্রইংরুম বড় হলে শোফা-ডিভান সাজানোর পর তার মাঝখানে সেন্টার টেবিল রাখতে পারেন। সেন্টার টেবিলের ওপর বিভিন্ন ধরনের ক্রিস্টাল, সিরামিক, কাঁচের শোপিস অথবা নানা ধরনের ফুলদানি দিয়ে সাজানো যেতে পারে।
সেন্টার টেবিলের ওপর বড় ক্রিস্টাল অথবা কাঁচের পাত্রে পানি দিয়ে ফুলের পাপড়িসহ ফ্লোটিং মোমবাতিও রাখতে পারেন। যারা ফুল ভালোবাসেন, তারা টেবিলের ওপর একটি চমৎকার ইকেবানা সাজাতে পারেন। সেক্ষেত্রে সেন্টার টেবিলটি একটু বড় হলে ভালো হয়। সেন্টার টেবিল যদি কাঁচের এবং কম উচ্চতার হয়, তবে বেশি ভারী শোপিস না রাখাই ভালো। ছোট ছোট অনেকগুলো শোপিস বিভিন্ন স্টাইলে সাজালে নান্দনিক লাগবে।
ড্রইংরুমের টেবিলটি যদি কাঠের হয়, তবে সোফাসেটের কুশন কভারের সঙ্গে মিল করে টেবিল রানার দিতে পারেন। টেবিলের ওপরটা সাজাতে পারেন নানা ধরনের শোপিস দিয়ে। সাইড টেবিলে রাখতে পারেন বিভিন্ন ধরনের ল্যাম্পশেড, ভাস্কর্য অথবা বনসাই। অনেকে নানা ধরনের জিনিস সংগ্রহ করে ড্রইংরুম সাজান। যেমন বিভিন্ন ধরনের মগ, মূর্তি, স্থাপত্যশিল্পের শোপিস ইত্যাদি। এসব সামগ্রী দিয়ে সাজিয়ে রাখতে পারেন আপনার কর্নার শোকেসটিও।
অনেক সময় দেখা যায়, ড্রইংরুম এবং ডাইনিংরুম একসঙ্গে থাকে। তখন আপনি ডাইনিং স্পেসেও শোকেস রাখতে পারেন। এছাড়া ঘরের বিভিন্ন কোণে, কনসোল টেবিলও সাজাতে পারেন শোপিস দিয়ে। বাজারে নানা ধরনের চীনামাটি, বাঁশ, বেত, মাটি, পিতল, কাঠ, তামা ও রুপার শোপিস এবং ফুলদানি পাওয়া যায়। সেগুলো সাজিয়ে রাখতে পারেন ঘরের বিভিন্ন জায়গায়।