ঢাকাTuesday , 19 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূতদের সাথে জাতীয় পার্টি চেয়ারম্যান এর সৌজন্য সাক্ষাত

Link Copied!

ইউরোপীয় ইউনিয়ন ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত মাইকেল মিলারের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নিজ বাসভবনে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে স্বাগত জানান ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত মাইকেল মিলার। পরে আন্তরিক পরিবেশে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তারা। জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সাথে ছিলেন পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এবং প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের বিশেষ দূত মাসরুর মওলা।