ঢাকাMonday , 11 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনা ডোনাল্ট ট্রাম্পের ছবি দিয়ে রাজনীতি শুরু করছে -বাগেরহাটে আজিজুল বারী হেলাল

Link Copied!

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, শেখ হাসিনা রাজনৈতীকভাবে এমন ভাবে দেওলিয়া হয়েছেন যে এখন পিতার ছবি বাদ দিয়ে ডোনাল্ট ট্রাম্পের ছবি ব্যবহার করে রাজনৈতিক মাঠে পানি ঘোলার চেষ্টা করছে । তিনি আরো বলেন, আধ্যাত্মিক শহর বাগেরহাট। এই বাগেরহাটে বিএনপির জয় অনিবার্য। এ সময় তিনি আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নেতৃত্বে গত ১৭ বছরে স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক নূরে আলম তানু ভুঁইয়া, ছাত্রদল নেতা এমাদুল, সাব্বির ও বিএনপি নেতা সজীব তরফদারের খুনিদের দ্রুত ফাঁসির দাবি জানান। তিনি আরও বলেন, ছাত্র জনতার আন্দোলনকে নস্যাৎ করতে দেশী বিদেশী ষড়যন্ত্র এখনো চালিয়ে যাচ্ছে স্বৈরাচারি শেখ হাসিনা ও তার দোসররা। তাদের এ ষড়যন্ত্র কখনো এ দেশের জনগণ আর মেনে নেবে না। আগামীতে রাজপথে থেকে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আগ পর্যন্ত বিএনপিসহ সকল সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান। রবিবার দুপুরে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবকদল ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম তানু ভূঁইয়ার ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি জাহিদুল ইসলাম শান্তর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রধান সমন্বয়ক এম এ সালাম, জেলা বিএনপির সদস্য সচীব মোজাফ্ফর রহমান আলম। সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তৃতা করেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নেছার উদ্দিন সফি, সেচ্ছাসেবক দলের খুলনা জেলা সভাপতি মোঃ তৈয়বুর রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা বিএনপির সদস্য শেখ শাহেদ আলী রবি, সৈয়দ নাসির আহম্মেদ মালেক, হাদিউজ্জামান হিরো, নিহত তানু ভুইয়ার স্ত্রী আখি আক্তার, ভাই আব্দুল কাশেম সেলিম ভুইয়া প্রমূখ। সমাবেশ শেষে চিহ্নিত আওয়ামী খুনিদের ফাঁসির দাবিতে বাগেরহাট স্বাধীনতা উদ্যান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্বাধীনতা উদ্যানে এসে শেষ হয়। এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।