মাদকমুক্ত নগর গড়ার অভিযানে খুলনা খালিশপুর থানা পুলিশ গত ১০ নভেম্বর সন্ধ্যায় উল্লাস পার্কের সামনে থেকে আমির হোসেনকে ১ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করেছে। খুলনা সদর থানা পুলিশ রবিবার বিকালে টিবি বাউন্ডারি রোড থেকে মোঃ আবদুল্লাহকে ১৫০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করে অন্যান্য জড়িতদের সনাক্ত করে গ্রেফতার অভিযান চলছে।

