ঢাকাMonday , 11 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উল্লাপাড়া বিএনপি অফিস ভাঙচুরের ঘটনায় আ’লীগের দেড়শ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

Link Copied!

সিরাজগঞ্জের উল্লাপাড়ার ২ সাবেক এমপিসহ আওয়ামী লীগের ১৯ নেতাকর্মী ও অজ্ঞাত দেড়শ জনকে আসামি করে উল্লাপাড়া মডেল থানায় লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগের মামলা দায়ের করা হয়েছে। গত ৯ নভেম্বর রাতে পৌরসভার ঝিকিড়া মহল্লার বাসিন্দা মোঃ জাহাঙ্গীর আলম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। বিগত ২০১৮ সালের ১৭ মে তারিখে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করে স্থানীয় আ’লীগ দলীয় নেতা-কর্মীরা। এ সময় প্রায় ১৮ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। মামলার আসামিরা হলেন, আওয়ামী লীগের সাবেক এমপি তানভীর ইমাম, মোঃ শফিকুল ইসলাম শফি, সাবেক মেয়র এস এম নজরুল ইসলাম, আ’লীগ নেতা গোলাম মোস্তফা, মাহবুব সরোয়ার বকুল, হাফিজুর রহমান, আরিফুল ইসলাম উজ্জ্বল, মনিরুজ্জামান পান্না, শাহাদাৎ হোসেন জিকো, ওবাইদুর রহমান জুয়েল শাহ আলম সরকার, তোফায়েল ইসলাম বকুল, মোবারক হোসেন, আদর, ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির লিটন, জহুরুল ইসলাম নান্নু, রেজাউল ইসলাম তপনসহ ১৯ নেতাকর্মী ও অজ্ঞাত দেড়শ জনকে আসামি করা হয়েছে এ মামলায়। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক আব্দুল হালিম জানান, গত ২০১৮ সালের ১৭ মে তারিখে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উল্লাপাড়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আ’লীগের দলীয় এক থেকে দেড়শ নেতাকর্মী বেআইনি জনতা দলবদ্ধ হয়ে পূর্ব পরিকল্পিতভাবে হাতে দেশীয় ছুরি, রামদা, ককটেল সহ আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে অনাধিকার ভাবে প্রবেশ করে বিএনপি দলীয় কার্যালয় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগসহ ৮/৯ টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় জনমনে আতঙ্ক সৃষ্টি করে দলীয় কার্যালয়ের আসবাব এবং রক্ষিত মালামাল লুটপাট করে প্রায় ১৮ লক্ষ টাকার ক্ষতি সাধন করে মর্মে অভিযোগ দায়ের করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন আসামি গ্রেপ্তার হয়নি। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান জানান, বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর অগ্নিসংযোগের অভিযোগে দেড়শ জনকে আসামি করে থানায় মামলা দায়ের হরেছে। আসামিদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে।