ঢাকাMonday , 11 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাবেক সাংসদ এমএএইচ সেলিমকে বরণে বাগেরহাটবাসী প্রস্তুত

Link Copied!

বাগেরহাট ২ (সদর কচুয়া) আসনের সাবেক এমপি এম এ এইচ সেলিম এর বাগেরহাট আগমন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। রবিবার (১০ নভেম্বর) রাত আটটায় বাগেরহাট প্রেসক্লাব অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। ২০০৮ সালের পরে এই প্রথম বাগেরহাটে আসছেন সাবেক এমপি এম এ এইচ সেলিম। সম্প্রতি তিনি তার প্রতিষ্ঠিত বেলায়েত হোসেন ডিগ্রী কলেজ এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা শেখ নজরুল ইসলাম, অ্যাডভোকেট মোশারেফ হোসেন মন্টু, অ্যাডভোকেট আসাদুজ্জামান, অ্যাডভোকেট শরিফুল ইসলাম ঠান্ডু, এডভোকেট শেখ নুরুল ইসলাম, এডভোকেট রুহুল আমিন, মাওলানা রুহুল আমিন, মহিলা নেত্রী মলিদা আক্তার, প্রধান শিক্ষক শেখ শামীম হাসান, অধ্যাপক অবকান্ত সাহা, বিএনপি নেতা আলম মোল্লা, যুবদল নেতা শেখ মহিদুল ইসলাম, ফকির মাসুম বিল্লাহ, আল মামুন টিপু, শ্রমিক নেতা পাইক সাইদুল ইসলাম, শেখ নাসির উদ্দিন, সত্য রঞ্জন ঘোষ, আব্দুল জলিলসহ অনেকে।