ঢাকাSunday , 10 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনার ফাঁসির দাবীতে মোংলায় জামায়াতের বিক্ষোভ-সমাবেশ

Link Copied!

শেখ হাসিনার ফাঁসির দাবীতে মোংলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জামায়াতে ইসলামী। পৌর জামায়াতে ইসলামীর আয়োজনে রবিবার বিকেলে বিএলএস জামে মসজিদ চত্বর থেকে বের হওয়া এ বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে রিমঝিম চত্বরে অনুষ্ঠিত হয় সমাবেশ। সেখানে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর মোংলা পৌর আমীর এম,এ বারি, উপজেলা আমীর অধ্যাপক কোহিনুর সরদার, পৌর সেক্রেটারী এ্যাডভোকেট মোহাম্মদ হোসেন, পৌর নায়েবে আমীর হযরত মাওলানা মনিরুজ্জামান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী জহির উদ্দিন বাবর ও পৌর যুব জামায়াতের সভাপতি মোস্তাইন মোল্লা। সমাবেশে বক্তারা বলেন, পালিয়ে যাওয়া খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তারই গড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে ফাঁসি কার্যকর করা হবে।