ঢাকাSunday , 10 November 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরিষাবাড়ীতে প্রাইভেটকারসহ ২ ডাকাত গ্রেফতার

Link Copied!

জামালপুরের সরিষাবাড়ীতে প্রাইভেটকারসহ ২ ডাকাতকে আটক করে পুলিশে সোর্পদ করেছে জনতা। রবিবার গভীর রাতে পৌরসভার বাউসি বাঙালিপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ময়মনসিংহের নান্দাইল থানার পানচারুথী এলাকার আহম্মদ আলীর ছেলে হান্নান মিয়া ও মুক্তাগাছা সাহাপুর এলাকার আজমত আলীর ছেলে সোহাগ মিয়া। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত অফিসার চাঁদ মিয়া বলেন, পৌরসভার বাউসি এলাকায় সোলায়মান হোসেনের বাড়ী সংলগ্ন সরিষাবাড়ী-দিগপাইত মহাসড়কের পাশে ডাকাতির প্রস্তুতি নেয় কয়েকজন ডাকাত। এ সময় তাদের সন্দেহ হলে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২ ডাকাতকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে ঢাকা মেট্রো-গ ১৪- ১৫৯৬ নাম্বারের ১টি টয়োটা করোলা প্রাইভেটকার, লোহার কাটার, ২টি লোহার পাইপ, বাঁশের লাঠি, রশিসহ ডাকাতি কাজে ব্যবহ্নত বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়। রবিবার বিকেলে তাদের বিরুদ্ধে ডাকাতি মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়।